ফেসবুক
- তরুণ কবি - পার্থ বসু
রাশি রাশি মিথ্যা, আর সত্যি মিলে মিশে এখানে একাকার,,
কত শত প্রতিবাদ, প্রতিকার, কত সংবাদ দুঃসংবাদ আর ভুয়ো খবরের পাহাড় ।
একাকীত্বের যাতনা কারো গিয়েছে মুছে এখানেই এসে, পেয়েছে কত যে সুখ,,
ভুল নামে পরিচয় তাতে কি বা আসে যায়, কত যেন মধুময়- এরই নাম বুঝি ফেসবুক ।
কতো কেউ এলো গেলো কে বা তার খোঁজ নিল, কে রাখে বলো তাহার হিসাব,,
বাঘে আর হরিণে এক ঘাটে জল খায়, একসাথে বাস করে নেউল আর সাপ।
কেউ বা উল্লাসে একে ওকে ভালোবাসে, কেউ হাসে, কেউ ফাঁসে ,বোঝা বড়ো দায়,,
আবার কেউ বা এখানেই জীবন চলার কোনো পথ খুঁজে পায়।
কেউ বা ফিরে পায় পুরানো প্রেম তার, করো ভাঙে ঘর, ভেঙে যায় বুক,,
বুঝি না তো এ যে কি, আমি তবে জানি কি? এরই নাম হলো ফেসবুক ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রেমেন্দ্র মিত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম