পথের সাথী
- তরুণ কবি - পার্থ বসু
পথের সাথী, পথের সাথী পথেই হলো দেখা,
দিবা-নিশি জীবনখানি পথেই বুঝি থাকা।
চলতে পথে এই জীবনে কতই সাথী হলো,
পথের মোড়ে অন্য পথে হারিয়ে আবার গেল।
খেলার সাথী কালকে ছিল, আজ যে বড় সবে,
ভিন্ন পথে ছুটছে সবাই—কেমনে দেখা হবে?
আজও ফোটে খেলার মাঠে নাম না জানা ফুল,
জীবন পথের বাঁকে হারায় মেঠো পথের ধুল।
সেদিন উড়িয়ে পায়ে পথের ধুল স্বপন হতো আঁকা,
অবুঝ এ মন জানত কি আর এ পথ এমন বাঁকা?
শৈশবে ওই সাথী যারা, কৈশোরে নেই সাথে,
কৈশোরের ও সাথী হারায় যৌবনেরই পথে।
শিক্ষা ক্ষেত্রের সাথী যারা কর্মক্ষেত্রে নয়,
জীবন চলার পথেই সাথী শুধুই আসে-যায়।
পথের সাথী চলবে সাথে অপেক্ষাতে মোড়,
সেই মোড়েতে ভিন্ন পথে খুলবে নতুন দোর।
আবার পথে নতুন সাথী সঙ্গে দেবে পাড়ি,
নতুন কোনো পথেই হবে আবার ছাড়াছাড়ি।
পথের সাথী, পথের সাথী পথেই হবে দেখা,
জীবন পথে দিন ফুরালে দেখবে তুমি একা।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম