সাড়া
- তরুণ কবি - পার্থ বসু
ডেকেছি তোমায় কতো
পাইনি তো সাড়া,
ঘুম তো আসেনা প্রিয়
তোমাকে যে ছাড়া,,
গভীর নিদ্রায় তুমি
স্বপনের ও দেশে,
জানো কি তুমি ওগো
আমি কোন বেসে,,
ঘুম ঘুম নিঝুম
কারো নেই সাড়া,
রাত জাগি আমি আর
আকাশের তারা,,
কত তারা ঝরে যায়
আকাশের বুকে,
তবুও আকাশ দেখো
আছে মহাসুখে,,
তুমি যে আকাশ ওগো
আমি ঝরা তারা,
যতো ডাকি আমি ওগো
জানি দেবেনা তো সাড়া,,
ভালোবাসি তোমায় যে
তুমি ভাবো মিছে,
একদিন পাবেনা তো
আমাকেও খুঁজে,,
আঁধারের ব্যাথা বলো
বুঝবে কি তারা,
হাজার ঝাড়বাতির আলোয়
যার ঘর ভরা,,
ডেকেছি তোমায় কতো
পাইনি তো সাড়া,
আজ ক্লান্ত পথিক আমি
আমি দিশাহারা,,
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রেমেন্দ্র মিত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম