মাথায় যা ছিলো নিজেকে বমি করলো আগুনের কেবিনে
নার্সের অগ্নিযোনী ধীরে ধীরে হয়ে ওঠে মরুভূমি
আমি তার প্রাগৈতিহাসিক মরিচীকা;
কিছুই ভয় পাই না
জানি লোকদের মাথার নর্দমা;
অগ্নিযোনী মেলে বসে আছে শ্মশান
ভস্ম রুপে যেখান থেকে এসেছো ফিরিয়ে নিতে সেখানে;
স্বপ্নের ভেতর ঊষাযান আর গোধূলীযান করছে সঙ্গম
ইঞ্জিনে টগবগ করে ফুটছে হিম রাতের ভ্রুণ
তোমাকে নিয়ে যাবে সেই আগুনের কেবিনে
যেখানে নেকড়ের হৃদয়ে শ্বাস নিচ্ছে নেকড়ীর লাশ;
সেই লাশ যাকে ঘিরে গ্যাসবেলুনের মত বসে আছে সবাই;
আকাশ পায়ের নিচের পাতালে
ভয়ংকর সব জীবাণুর মত ভেসে যাচ্ছে মেঘ;
ছুরির মত মর্গ বিঁধে আছে বাম বুকে
সমুদ্র ধুয়ে যাওয়ার আগে ধুয়ে দিতে দাও তার দগদগে ক্ষতের গহ্বর
কবিতা — ডুবোশবের এপিটাফ
শনিবার, ১১ নভেম্বর ২০২৩
অন্যান্য কবিতা
৫২২০
এআই বিশ্লেষণ (মূলভাব)
'ডুবোশবের এপিটাফ' কবিতাটি একটি অন্ধকার, পরাবাস্তব (surreal) ও অস্তিত্ববাদী কাব্যাংশ। এখানে আগুন, মর্গ, শ্মশান ও ক্ষতের তীব্র রূপক ব্যবহারের মাধ্যমে জীবন, মৃত্যু ও অবচেতনের মধ্যবর্তী যন্ত্রণাকে ফুটিয়ে তোলা হয়েছে। কবিতাটির জটিল চিত্রকল্প এবং মনস্তাত্ত্বিক আবেশ পাঠককে জীবন ও মরণ নিয়ে গভীর ভাবনায় নিমজ্জিত করে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম