দেখা হবার পর পুরোন বন্ধুরা প্রথমেই জানতে চাই
" কেমন আছি "
আমি মুদ্রাদোষের মত বলে ফেলি " ভালো অথবা খারাপ "
আর মনে মনে বলি বেটা কি অন্ধ নাকি ???!!
চারপাশের দিকে কিছুই কি তাকিয়ে দেখেনা !!! ????
ওর কপালের নিচের চোখ কি
ঈশ্বরের কপালের মাঝখানের চোখ !!!!! ???
যে দেশ নিজে ভাল নেই , কিছু ভাষণ ,
একটা যুদ্ধজয়ের কিছু সুখ স্মৃতি
কিছু সেনা অভুথানে বার বার ভুল হাতে যে দেশ ঘুরেছে
৪১ বছর বয়সী পৌড়া গণিকা যেমন যৌনরোগের কারখানা
যেনেও ঘুরে বেড়ায় আস্তানা আস্তানা থেকে পেটের ক্ষুধায়
আর স্বল্পমুল্যে কোন বন্দরে বিদেশী জাহাজীর প্রবাসী খালাশী
সামনে বার বার পেতে দেয় নিজের ঘিনঘিনে
মাছিঘেরা তরমুজের মত যোনী ,
সে যোনীতে সোনার ছেলে মেয়েরা হতাশায়
সোনার খাদে জংধরে আছে নিজেদের সঙ্কোচ
আড়ষ্টোতায় আর অব্যবহারে
নিরুদ্দেশ ভেসে চলেছে সোনার মত দেখতে তামাটে সন্তানেরা
সকল দেশের রানী সাজায় তাকে
তবু জন্মজননীর অবৈধ সন্তানেরা
আর যে সন্তানেরা কেউ ভাল নেই
যে দেশ নিজেই ভালো নেই ,
সেইদেশ কিভাবে তার
সন্তান সন্ততিকে ভাল রাখবে !!!!!!!! ???
তবু রাস্তায় বেরলো তবু সেই বাংলাদেশী কুশল বিনিময়
" কেমন আছেন ????
আমি ভাবি " তুই যখন নিজেকে অন্ধ মানছিস না
তাই আমি হলাম সেই ৪১ বছর বয়সী পৌড়া গণিকার ভাতার
অথবা তার ট্রানজিট রোডের ধারে শুণ্যের দিকে হাত বাড়িয়ে দেয়া
জন্মান্ধ অবৈধ ভিখিরী সন্তান
নিজ দেশে অভিবাসী হবার যন্ত্রনায় হাত বুলাই
পাসপোর্টের শেষপাতায়
যেভাবে অন্ধের হাতের নিচে শূনতার সাদা পৃষ্ঠায়
উচু নিচু অক্ষরে জেগে ওঠে একটা
কবিতা — জন্মান্ধ
শনিবার, ১১ নভেম্বর ২০২৩
সাম্য-জীবনমুখী কবিতা
৫৫১১
এআই বিশ্লেষণ (মূলভাব)
'জন্মান্ধ' কবিতায় কবি স্বদেশের অরাজক পরিস্থিতি, সামাজিক অবক্ষয় এবং জনগণের অসহায়ত্বকে অত্যন্ত স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন। ৪১ বছরের স্বাধীন দেশের রাজনৈতিক অস্থিরতা ও নাগরিকদের হতাশার ছবি এতে বর্ণিত। দেশ নিজে ভালো না থাকলে সন্তানরা ভালো থাকতে পারে না—এই সত্যিটির পাশাপাশি নিজের দেশে পরবাসী বোধ করার যন্ত্রণা এবং কৃত্রিম কুশল বিনিময়ের প্রতি তীব্র বিদ্রূপ প্রকাশ পেয়েছে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম