সময় চ'লেই যায়—
নিত্য এ নালিশে—
উদবেগে ছিল ভুপু
মাথা রেখে বালিশে।
কবজির ঘড়িটার
উপরেই সন্দ,
এক-দম ক’রে দিল
দম তার বন্ধ।
সময় নড়ে না আর,
হাতে বাঁধা খালি সে।
ভুপুরাম অবিরাম
বিশ্রামশালী সে।
ঝাঁ ঝাঁ করে রােদ্দুর,
তবু ভাের পাঁচটায়
ঘড়ি করে ইঙ্গিত
ডালাটার কাঁচটায়—
রাত বুঝি ঝক্ঝকে
কুঁড়েমির পালিশে!
বিছানায় প’ড়ে তাই
দেয় হাততালি সে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি