তোমার কাছে আমিই দুষ্টু,
ভালো যে আর সবাই!
মিত্তিরদের কালু নীলু
ভারি ঠাণ্ড ক'ভাই!
যতীশ ভালো, সতীশ ভালো,
ন্যাড়া নবীন ভালো—
তুমি বল, ওরাই কেমন
ঘর করে রয় আলো।
মাখনবাবুর দুটি ছেলে
দুষ্টু তো নয় কেউ—
গেটে তাদের কুকুর বাঁধা
করতেছে ঘেউ-ঘেউ—
পাঁচকড়ি ঘোষ লক্ষ্মী ছেলে
দত্তপাড়ার গবাই—
তোমার কাছে আমিই দুষ্টু,
ভালো যে আর সবাই!
তোমার কথা আমি যেন
শুনি নে কক্খনোই,
জামা কাপড় যেন আমার
সাফ থাকে না কোনোই!
খেলা করতে বেলা করি,
বৃষ্টিতে যাই ভিজে—
দুষ্টুপনা আরো আছে
অম্নি কত কী যে!
বাবা আমার চেয়ে ভালো?
সত্যি বলো তুমি,
তোমার কাছে করেন নি কি
একটুও দুষ্টুমি?
যা বলো সব শোনেন তিনি,
কিচ্ছু ভোলেন নাকো?
খেলা ছেড়ে আসেন চ’লে
যেম্নি তুমি ডাকো?
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৬৬ বার পঠিত
শেষের কবিতা
৮১৫৪ বার পঠিত
অভিমান
৫৭৪৭ বার পঠিত
অপরিচিতা
৫০৮৯ বার পঠিত
সোনার তরী
৪২৯১ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ