(কীর্তন)
সংসারে মন দিয়েছিনু, তুমি
আপনি সে মন নিয়েছ!
সুখ ব’লে দুখ চেয়েছিনু, তুমি
দুখ ব’লে সুখ দিয়েছ!
হৃদয় যাহার শতখানে ছিল
শত স্বার্থের সাধনে
তাহারে কেমনে কুড়ায়ে আনিলে,
বাঁধিলে ভক্তিবাঁধনে
সুখ সুখ ক’রে বারে বারে মোরে
কত দিকে কত খোঁজালে।
তুমি যে আমার কত আপনার
এবার সে কথা বোঝালে।
করুণা তােমার কোন্ পথ দিয়ে
কোথা নিয়ে যায় কাহারে!
সহসা দেখিনু নয়ন মেলিয়ে
এনেছ তােমারি দুয়ারে!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি