কোথায় যেতে ইচ্ছে করে
শুধাস কি মা তাই?
যেখান থেকে এসেছিলেম
সেথায় যেতে চাই।
কিন্তু সে যে কোন্ জায়গা
ভাবি অনেক বার।
মনে আমার পড়ে না তো
একটুখানি তার।
ভাব্না আমার দেখে বাবা
বললে সেদিন হেসে,
‘সে জায়গাটি মেঘের পারে
সন্ধ্যাতারার দেশে।’
তুমি বল, ‘সে দেশখানি
মাটির নীচে আছে,
যেখান থেকে ছাড়া পেয়ে
ফুল ফোটে সব গাছে।’
মাসি বলে, ‘সে দেশ আমার
আছে সাগরতলে,
যেখানেতে আঁধার ঘরে
লুকিয়ে মানিক জ্বলে।’
দাদা আমার চুল টেনে দেয়,
বলে, ‘বোকা ওরে,
হাওয়ায় সে দেশ মিলিয়ে আছে,
দেখবি কেমন ক’রে?
আমি শুনে ভাবি, আছে
সকল জায়গাতেই।
সিধু মাস্টার বলে শুধু,
‘কোনোখানেই নেই।’
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি