তোমার পূজার ছলে তোমায়
ভুলেই থাকি।
বুঝতে নারি কখন তুমি
দাও যে ফাঁকি।
ফুলের মালা দীপের আলো
ধূপের ধোঁয়ার
পিছন হতে পাই নে সুযোগ
চরণ ছোঁয়ার,
স্তাবের বাণীর আড়াল টানি
তোমায় ঢাকি।
তোমার পূজার ছলে তোমায়
ভুলেই থাকি॥
দেখব ব’লে এই আয়োজন
মিথ্যা রাখি,
আছে তো মোর তৃষা-কাতর
আপন আঁখি।
কাজ কি আমার মন্দিরেতে
আনাগোনায়,
সরল প্রাণে নীরব হয়ে
তোমায় ডাকি
তোমার পূজার ছলে তোমায়
ভুলেই থাকি॥
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি