তুমি জান, ওগাে অন্তর্যামী,
পথে পথেই মন ফিরালেম আমি।
ভাবনা আমার বাঁধল নাকো বাসা,
কেবল তাদের স্রোতের ’পরেই ভাসা,
তবু আমার মনে আছে আশা-
তােমার পায়ে ঠেকবে তারা স্বামী॥
টেনেছিল কতই কান্নাহাসি,
বারে বারেই ছিন্ন হল ফাঁসি।
শুধায় সবাই হতভাগ্য ব’লে,
“মাথা কোথায় রাখবি সন্ধ্যা হলে?”
জানি জানি, নামবে তােমার কোলে
আপনি যেথায় পড়বে মাথা নামি॥
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি