"বিপ্লবীরা অমর"
ইতিহাস বলে—বিপ্লবীরা বেশিদিন বাঁচে না,
রক্তে লেখা থাকে তাদের শেষ ঠিকানা।
ঘাতকের আঘাতে থামে দেহ, থামে না স্বপ্নের ডাক,
মৃত্যুও পারে না মুছতে প্রতিবাদের আঁক।
শহীদের কবর হয় বীজ বোনার মাঠ,
সেখানেই জন্ম নেয় নতুন লড়াইয়ের পাঠ।
যারা ভেবেছিল মৃত্যু মানেই নীরবতা,
তারা ভুলে গিয়েছিল মানুষের চেতনা।
বিপ্লবীরা মরে না—এই সত্য অম্লান,
প্রজন্মের বুকে জ্বলে তারা আগুন সমান।
"রিয়াজ খান হৃদয়"
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম