"নব ফুলের আগমন"
ভোরের রাঙা আলোকে নামলো সোনার পরী,
ঘরে হঠাৎ—খুশির ঢেউ দুচোখ ভরি।
নরম হাতে আলোর ছোঁয়া, মুখে মিষ্টি হাসি,
মনে হলো স্বপ্ন যেন সত্যি হলো আজি।
আঁখির কোল ভরে দোলা দিলো প্রাণ,
পরীর নরম নিঃশ্বাসে বাজল সুখের গান।
সাতটা বেজে ফোটল যেন নব বসন্ত ফুলে,
কন্যা এসে বলল, “বাবা, রেখো আমায় তুলে!”
রহমতের সে উপহার, নেমে এলো আকাশ থেকে,
স্নেহের রোদ্দুর ছড়ালো মাটির ঘরে নীরবে।
বাঁচো তুমি আলো হয়ে, শুভ পথে সারাক্ষণ—
তুমিই হলে বাবার বুকে চিরসুন্দর জীবন।
"রিয়াজ খান হৃদয়"
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম