চাঁদের দিকে চেয়ে দেখি—
চাঁদ–পৃথিবী কতই দূরে!
নিশি রাতে প্রেমের ফাগুন
পৃথিবীতে ঢালে সোনার নূরে।
পরির মতো রূপসী চাঁদ,
যদিও থাকে অনেক দূরে—
হিরে–মনির মুকুট মাথায়
ছুটে আসে প্রেমের ডোরে।
চাঁদের দিকে চেয়ে দেখি,
চাঁদের পরি লেখে চিঠি—
কেমন করে চাঁদ–পৃথিবী
দূর থেকেও হয় দেখাদেখি!
হঠাৎ এসে জলদমালা
ঢেকে দেয় আকাশ ঘিরে,
তবু দু’জনে সারারাত্রি
প্রেমের কথা বলে ধীরে।
—
Shah Alam kobi
Kobi Shah Alam
কবি শাহ্ আলম
শাহ্ আলম কবি
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম