মাঝে মাঝে মনে হয়,
আমি যে ভীষণ একা—
কোথাও যেন কেউ আর নেই!
কোটি জনতার ভিড়েও লাগে
এই পৃথিবী ফাঁকা,
কোথাও যেন মানুষ নেই!
হয়তো সবাই মানুষই,
একটা আমিই ভীনগ্রহী;
না হয় আমার আর তাদের মাঝে
এত কেন ব্যবধান?
স্বার্থ ছাড়া কারো সঙ্গে
হয় না কোনো আদান–প্রদান।
এইসব ভেবে হঠাৎ কখনও
করে বসি অভিমান।
আমি বুঝি কোনো পাখি,
অর্থহীন গাই যে সদা গান—
যার নেই কোনো মানে,
নেই কোনো স্বীকৃতি–জ্ঞান।
সত্যিই কি আমি মানুষ নই?
মানুষ হলে তো হৃদয় থাকত,
ঘর থাকত, বাড়ি থাকত—
স্বজন থাকত, বন্ধু থাকত,
হঠাৎ কারও ফোনও বাজত,
সিন্দুকভর্তি টাকা থাকত!
সেসব তো আর আমার নেই—
তাই মাঝে মাঝে মনে হয়,
এই ভরা দুনিয়াতেও
কোথাও যেন কেউই নেই।
কবিতা — কোথাও কেউ নেই - শাহ্ আলম আল মুজাহিদ
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
রূপক কবিতা
,
সাম্য-জীবনমুখী কবিতা
১০৩
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম