আমায় যেতে ইচ্ছে করে,
চন্দ্রলোকে, অচিনপুরে।
সেথায় চারিধারে
সামিয়ানা খেলা করে।
স্নিগ্ধ কোমল আলো—
কতই না লাগে ভালো!
সেথায় জোনাকির মতন
রূপসী পরির আনাগোনা।
যেথায় হায়েনার বেশে
দানবেরা করে না হানা,
বিদঘুটে কালো প্যাঁচার মতন
ধ্বংস করে না কেউ বাগান।
ভূগর্ভ কেঁপে ওঠে না,
হয় না’কো অগ্নি উদ্গিরণ।
আমি যেতে চায় নিরালায়—
চাঁদে কিংবা মঙ্গলে,
যেখানে ভাঙে না স্বাধীনতা,
সংসার কোলাহলে।
---
কবিতা — মন ছুটে চন্দ্রলোকে— শাহ্ আলম আল মুজাহিদ
সোমবার, ০৪ আগস্ট ২০২৫
রূপক কবিতা
,
সাম্য-জীবনমুখী কবিতা
১৬৬
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম