নদীর কূলে সন্ধ্যা এলো,
আকাশ হলো লাল—
রাঙা মেঘের ছুটোছুটি
হচ্ছে টালমাটাল।
আপন নীড়ে বলাকা ছুটে,
গেঁথে সুখের মালা—
জলের ঢেউয়ে ঝিকিমিকি
নামল রবির আলা।
গরুর পাল ফিরিয়ে এনে
রাখাল পেরোয় নদী,
ঘাট হতে জল তোলে আনে
গায়ের নতুন বৌদি।
ধীরে ধীরে রাত্রি আসে,
বেরিয়ে আসে জোঁনাই—
অদূরে দেখা গায়ের ছবি
বাতাসেতে মিলায়।
এক পাশে তার ঝিমধরা ডাক,
টুকুনঝিঁঝি ডাকে—
মেক মেকিয়ে জলের ঘরে
ব্যাঙেরা জোরে হাকে।
স্থির আকাশে চন্দ্র হাসে,
জোৎস্নায় মাখে জল!
অমন পরির দেশটি ছেড়ে
কোথায় ছুটি বল?
---
কবিতা — নদীর কূলে সূর্য ডুবি — শাহ্ আলম আল মুজাহিদ
সোমবার, ০৪ আগস্ট ২০২৫
প্রকৃতির কবিতা
,
সাম্য-জীবনমুখী কবিতা
১৮৬
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম