আবুল-তাবুল ভূতের ভয়,
আপনার ডরে ভূত ডরায়।
ভূত নেই, প্রেত নেই —
মিচিমিচি ভয়।
আপনার ছায়া দেখে
আপনার ভয়।
জ্যোৎস্নায় তরুছায়া
প্রেতবৎ সাজে,
পক্ষীর জাপটানি
কানে এসে বাজে।
হুতুমের চেঁচামেচি
শিমুলের ডালে,
বোয়াল লাফ মারে
পুকুরের জলে।
বায়ু-গ্যাস ঘর্ষণে
অগ্নি জ্বলে সমীরণে;
আজিকের বিজ্ঞান
যুক্তিখণ্ডনে বলে —
রহস্য আসে
শূন্যতার ছলে।
---
কবিতা — প্রেতাত্মা------- শাহ্ আলম আল মুজাহিদ
শনিবার, ০২ আগস্ট ২০২৫
রূপক কবিতা
,
সাম্য-জীবনমুখী কবিতা
২৪৯
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম