কবিতা — কঙ্কাল থেকে শরীর
বুধবার, ২১ মে ২০২৫
বিবিধ কবিতা
,
আধ্যাত্মিক কবিতা
ধীরে ধীরে সব কিছু বদলে গেছে। কবরের সংকীর্ণ অন্ধকার থেমে গেছে দেহের প্রতিটি লোমকূপে। সব ঘাসের উপর মৃত চাঁদ জোছনা ফেলে—অমাবস্যার চাদরের ছড়াছড়ি। বেশুমার আগুনের সূত্রপাত নির্ণয় করে চলছে খতিয়ে দেখার তদন্ত। পূর্ণ নিয়ন্ত্রণে জীবনের গতিপথ পুনরায় ফিরে এসেছে—কঙ্কাল থেকে মানব শরীরে। আলোর চলাচল বন্ধ হলে সময় খাবে ঘুরপাক। আমাদের সূর্যতাপ কোমল থাকবে কোমল হবে; পৃথিবীর সীমার ব্যবচ্ছেদ করে পৌঁছাবে মহাকাশের অলিতেগলিতে।
১৭৪
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি