এরকম নৌকো কোন সাগরের মোহনায়
যেখানে পাখি হবার জন্য
সে নোঙরের কাছি
ছিন্ন করার স্বপ্ন দেখতে শুরু করল
একদিন আমার স্বপ্ন
সমুদ্রগামী নৌকোর পালের মতো
বাতাসে ছটফট করে উঠবে
আমি চমকে দেখব
আমার দড়াদড়ি আর নেই
অল্প বয়সের ঘোর লাগা দিনে
শুনেছিলাম বসন্ত নাকি
সুদূর সমুদ্রপারের পাখি
বেলা তটে এক শঙ্খের মধ্যে তার ফুৎকার
ভরে দিয়ে বলছে -
আমি বিদ্রোহ ঘোষণা করলাম
সেই দিন থেকেই
আমি জেগে আছি
বসন্তে মথিত দুঃখ নিয়ে
সেই দিন থেকেই আমার দুঃখ-সুখ
জীবন-মৃত্যু
সমান হল যেন.
~ সৌমিত্র চট্টোপাধ্যায় (কাব্যগ্রন্থ, স্বেচ্ছাবন্দী আশার কুহকে)
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী