এক এক দিন
একটা নদী জেগে ওঠে এই দেহটার মধ্যে
কূল ভেঙে দেয়
নিরাপদ যা কিছু ছিল খরস্রোতে ভাসে
এক এক দিন
ভালোবাসার জন্য মনে এত ঢেউ ওঠে
সেই সুনামিতে
হাটবাজার কাছারি দফতর সব ভেসে যায়
এক এক দিন
সুন্দরের জন্য হাহাকার
আকাশ বাতাস বসন্তের গানে ভরিয়ে দেয়
এক এক দিন
নদী জেগে উঠে ডমরু বাজিয়ে
তোমারও ঘুম ভাঙাতে চায়
বসন্তের গানও সেদিন বুঝি বলতে চায়
আছে আছে, যা নেই তাও হারায়নি
স্মৃতিও এক এক দিন সত্যি হয়ে ওঠে.
~ সৌমিত্র চট্টোপাধ্যায় (কাব্যগ্রন্থ, ক্যালাইডোস্কোপ)
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী