স্বপ্নের জানলাগুলো খুলে রাখতে বলা ছাড়া
আশা তোমাকে কিছুই দেবে না
প্রলয় বর্ষার শেষে
একদিন রঙধনু দেখা যেতে পারে
এই আশায় তুমি জানালার থাড়িতে বসে থাকতে পারো আকাশকে নিষেধ কোরো না আসতে
যদি কোনওদিন তোমাকে
জানলার থাড়িতে বসে থাকতে দেখে
ফিরে এসে সে একটু হাসে
হাড়পাঁজড়ায় ধরে রাখা সব সংস্রব সব স্বপ্নের থেকে
তাই হবে সব থেকে অধিক সুখ
সেদিন আকাশে গুরু গুরু মাদলের যে উৎসব
তার জন্যে জানলা খুলে রাখতে বলা ছাড়া
আশা তোমাকে কিছুই দেবে না
~ সৌমিত্র চট্টোপাধ্যায় (কাব্যগ্রন্থ, স্বেচ্ছাবন্দি আশার কুহকে)
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী