"শব ছুঁয়ে বসে আছে কেউ
চলে গেছে শ্মশানের মিতা,
আগুনের ভালোবাসা চেয়ে
পড়ে আছে চন্দনের চিতা।
কতকাল এই রূপে যাবে
শবের উপরে রেখে জানু,
অহল্যা পাথর কবে পাবে
বারুদের ক্রুদ্ধ পরমাণু?"
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মাকিদ হায়দার
শুভ জন্মদিন! 🎈