আমার মেয়ের নামে প্রজাপতি রেখো।
সে নেবে সমস্ত রং নিজের ডানায়…
আমি তো লুকোনো হাতে দেখেছি পেরেকও,
সে যেন কখনও তার ছোঁয়াচ না পায়।
আমার মেয়ের নামে রেখো উড়ে চলা।
হিংসার আগুন তার চিন্তায় না-লাগে
সে যেন কারওর ভয়ে নামায় না গলা
সে যেন বাসায় ফেরে গোধূলির আগে।
আমার মেয়ের নামে বেঁধে রেখো দায়।
ঝরে-পড়া ইতিহাসে যুবতীর স্নান…
সে তার ঋতুর দিনে যেন ফিরে পায়
প্রথম মানবীমন… ফসলের ঘ্রাণ…
ধর্মের সীমান্তহীন পৃথিবীর বাঁকে
আমি ঠিক রেখে যাব আমার কন্যাকে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রেমেন্দ্র মিত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম