একটু নুন আর ভাতে ভাত,
জুটুক সবার পাতে ভাত।
চাল যতবার বদল হোক,
পারে না বদলাতে ভাত।
আছড়ে পড়ুক ডালের জল…
আড়াল করো হাতে ভাত
গরিব কবি’র কী আর চাই।
কাব্যি দিনে, রাতে ভাত…
সুগন্ধ ঠিক আকাশ ছোঁয়
ফোটালে ফুটপাতে ভাত
রোজগারও আজ বিষণ্ণ
মিশেছে কান্নাতে ভাত…
এ ওকে ছোঁয় না ঠিকই –
ছুঁয়েছে সব জাতে ভাত।
কাকের আজও অভাব নেই
ছড়ালে রাস্তাতে ভাত –
উঠত ধোঁয়া, আর তুমি
আঙুলে আগলাতে ভাত…
দেখতে একই রকম হয়
কাশীতে মক্কাতে, ভাত
পুরনো চাল বাড়ুক আজ
নতুন কবিতাতে, ভাত…
একটু নুন আর ভাতে ভাত,
জুটুক সবার পাতে ভাত।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম