থমকে শহর বিচ্ছিরি যানজটে
ঝমঝমিয়ে নামল হঠাৎ কী জোর…
বর্ষা চলুক সমান্তরাল পথে -
তুমি কেবল আমার সঙ্গে ভিজো।
গররাজি? বেশ! বৃষ্টি তো সম্মত।
টুকরো চিঠি বাতাস দিয়ে জোড়া…
দৌড়ে ধরি যাদবপুরের অটো -
বুকের ভেতর ছুটতে থাকে ঘোড়া
নামাই সেনা। ট্রাফিকে কুচকাওয়াজ।
দস্যু ছাতায় ঘেরাও করি তোমায়
হাত থেকে হাত বৃষ্টিভেজা হাওয়া -
জলের ভাষা পাল্টাবে, তর্জমায়?
মিথ্যে আমি ভিজব তোমায় ছাড়া।
সত্যি নাকি, বৃষ্টিতে যা ঘটে?
আমরা বরং খুঁজতে থাকি আড়াল
বর্ষা চলুক, সমান্তরাল পথে…
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম