আকাশ যখন গর্জায়
আগল দেওয়া দরজায়,
বিজলি যখন মোড়ল সাজে
তিনটে মেঘের তরজায়,
যখন হাওয়ার সর যায়,
বাগান ছেড়ে জ্বর যায়
বউ-কপালে সন্ধে নামে
ওষুধ দিতে বর যায়…
এসব লেখে চর্যায়
আগুনে অক্ষর যায়…
আমরা জানি পিরিত হলে
কতরকম ঝড় যায়।
উড়োচুলের খড় যায়
বৃষ্টিতে মন কর যায়।
সিঁদুরে মেঘ দেখলে কি আর
ঘরপোড়াদের ডর যায়?
এসব কেবল ছলচাতুরি
পূর্বরাগের পর্যায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রেমেন্দ্র মিত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম