আকাশ পরিচ্ছন্ন। কিন্তু বাদ সেধেছে বানান ভুলের মেঘ-
পরীক্ষা তার বালিশ, তাতে প্রশ্ন ছিল খোলা চুলের মেঘ।
পারল পড়া সবাই। গেল ঝমঝমিয়ে পরের পাড়ার ক্লাস।
শাস্তি পেয়ে আটকে আছে এক বেচারা কোন ইস্কুলের মেঘ…
বৃন্দাবনী সারং, তবু কী সাবধানে লাগালে গান্ধার-
সব শ্যামে রাই হয় না বরণ। সহজ তো নয় কদমফুলের মেঘ।
হাল ভেঙে যে হারায় দিশা, তার ঠিকানা জীবনানন্দ।
নইলে আষাঢ় থোড়াই জানে, কে নোঙর আর কে মাস্তুলের মেঘ…
আমার শহর ছাতায় ঢাকা। বৃষ্টি মেটায় অভিধানের দাম।
মাঝির ভাষা বুঝতে পারে একমাত্র উপকুলের মেঘ।
তোমরা যতই দাগ টেনে দাও, শ্রাবণকে কি মানায় ওসব আর?
আরাত্রিকা’র ছাদেই ঝরে, অপেক্ষমান ইমানুলের মেঘ…
আকাশ পরিচ্ছন্ন। কিন্তু বাদ সেধেছে বানান ভুলের মেঘ-
পরীক্ষা তার বালিশ, তাতে প্রশ্ন ছিল খোলা চুলের মেঘ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রেমেন্দ্র মিত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম