শেষ দেখা পানপাত্র হাতে।
বলেছিলে, ‘সাবধানে যেও’।
শীত ছিল। আলখাল্লা গান…
তোমার তো সুরই পরিধেয়।
শেষ আড্ডা সারিগান নিয়ে।
তুমি কথা বলছিলে মাটির –
তোমারই ভাষায় জল পেল
কত খেতে-না-পাওয়া ফকির…
শেষ হাত রাখা ছিল কাঁধে।
বলেছিলে, ‘সাবধানে যেও’।
করিম শাহের সমাধিতে
রোজ ফুল দিতে আসে, কে ও?
তুমি বড় অসময়ে গেলে।
এখন এই ধুলোঢাকা দেশে
তোমাকেই প্রয়োজন ছিল
বাউল জাগানো দরবেশে…
শেষ ঠোঁট ভিজেছিল গানে।
বলেছিলে, ‘সাবধানে যেও’।
আজ ভাবি, এ অসাবধানে
তোমাকেও ভুলে যাওয়া শ্রেয়…
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম