মৃত্যু নিয়ে লিখতে গিয়ে অসাড় হওয়া হাত
বাড়িয়ে দেব তোমায়। তুমি পাওনি সাক্ষাৎ
পীড়াবরণ ফুলের। তাই মুখে অমন ঋণ
জাগিয়ে রাখা সম্ভবও, যে মুহূর্তে রঙিন
তাকে চেনাও। তাকে চেনাও। বিফলে রঙ্গিত
যেমন ডানা চিনিয়ে দেয় পরিযায়ীর শীত,
মৃত্যু নিয়ে লিখতে গিয়ে অসাড় হলো হাত
কেমন অসময়ের, এই অশনিসম্পাত…
ফিরে আসার কথাই ছিল। ফিরিয়ে দিলে মন।
পর্ণমোচী শরীর, তার চিরহরিৎ মন…
সময় নাও। বলেছিলেন অলোকরঞ্জন।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম