আমি নিজের জন্য আসিনি,
সে বিকেলের বলা সব কথা মিথ্যে ছিল,
আমি তোমায় ভালোবাসিনি!
আমি নিজের জন্য আসিনি,
অস্তপারের শেষ সূর্যাস্ত আমি দেখিনি,
আমি তোমায় ভালোবাসিনি!
নীল খামে ভরা খাতায়,
লিখেছি প্রতিটা পাতায়,
ছুড়ে ফেলেছি আমার বাঁশিটা,
বাজাতে পারি না বিধায়।
কল্পনার রং প্রসারিত হয় জীবন্ত ক্যানভাসে,
আমি অতীত নিয়ে বাঁচি একা, কখনো বা একসাথে!
আস্তাকুঁড়ের স্বপ্ন পূরণ, ফেলনা যা সব আমার বারণ,
অন্ধকারের অন্ধ কাটুক, তোমার আমার ছন্দ বাঁচুক।
আশ্চর্য এ দিবালোকের স্মৃতি,
রাত্রী ঘন হলে বাড়ে প্রীতি!
যদি পারতাম থামিয়ে দিতে,
অনন্ত যাত্রায় বয়ে যাওয়া সময়কে,
আমি থেকে যেতাম আমাদের সেটুকু স্মৃতিতে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রেমেন্দ্র মিত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম