কবিতা - প্রার্থনা আইনুল হক মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ আধ্যাত্মিক কবিতা প্রবল মায়ার সাগরে, আমি যে দুর্বল অতি। কেমনে ফিরিবো প্রভু,কলবে আনিব জ্যোতি? সংসার স্রোতে ভেসে, নটীর নেশায় ভেসে, বেড়ে চলেছে পাপের বোঝা, কি হবে গতি! দুর্বলের প্রতি তুমি দাও আলো! দাও পথ, প্রতিকুল মুখে গতি, ফিরাও আমারে পতি। ♥ ০ পরে পড়বো ৩৩৭ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন