আব্দুল্লাহ মাসুদ

কবিতা - “অনুরাগিণী”

আব্দুল্লাহ মাসুদ
সোমবার, ১১ মে ২০২৬ প্রেমের কবিতা

আব্দুল্লাহ মাসুদ

তোমার সহিত বোধহয় আমার পরিচয় বহু জন্ম পূর্ব হইতেই তাই তো এ শূন্য হৃদয় যুগযুগান্তর ধরিয়া কেবল তোমারই প্রতীক্ষায় নিরালায় জাগিয়া রহিয়াছিল। আজ বড় ইচ্ছা করে তোমায় বলিতে তুমি কেবল কোনো ক্ষণিক মুগ্ধতা নও, তুমি আমার অনুরাগের অন্তিম আশ্রয়, আমার সমস্ত অপ্রকাশিত প্রেমের নীরব উপাখ্যান। হে প্রিয়তমা, হে মোর অনুরাগিণী, তোমার আঁখির গভীর মায়াজালে লুকাইয়া রহিয়াছে আমার সমগ্র জীবনের প্রেমকাব্য।

তুমি আছ বলিয়াই এ ভুবনের সকল বিরহও কখনো কখনো অদ্ভুত রকম সুন্দর বলিয়া মনে হয়।

পরে পড়বো
১১

মন্তব্য করুন