কবি মোঃ আবু আইয়ুব আনছারী আনহার

কবিতা - শানে আউলিয়া

কবি মোঃ আবু আইয়ুব আনছারী আনহার
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ আধ্যাত্মিক কবিতা, ধর্মীয় কবিতা

বাংলাদেশের কোণায় কোণায়
শায়িত আল্লাহর অলি,
যেখানে পড়বে চরণ তোমার
সেখানেই পাবে তাঁর ধুলি।

হয়তো বিভাগ নয় তার ভাগ
যেখানে পড়বে চোখ তোমার,
সেখানে পাবে সুগন্ধি ফূল
সুফি দরবেশ আউলিয়ার।

যার ত্যাগেতে হলে মুসলিম
বুণলো যেজন দ্বীনের জাল,
সুফিসাধক আর দুর্বার
হযরত বাবা শাহজালাল।

বেলায়তের উচ্চ শিখায়ে
আছে যাদের নাম লিখি,
আমানত শাহ খান জহাান আল
হুজুর বায়জীদ বোস্তামী।

যাঁর আবাদে হইল সিলেট
জালালাবাদ পাকভূমি,
সেই সুবাদ তাঁর র্কীতি
আমরা যেন না ভূলি।

পরে পড়বো
১৩৫
মন্তব্য করতে ক্লিক করুন