শিশির কণার মিষ্টি ছোঁয়া
শীতের স্বাদ জাগায়,
সূর্যটাকে দেখতে দেয় না
কুয়াশা শুভ্রতায়।
এমন ক্ষণে গায়ে লাগে
শীতল কোমল বাতাস,
সমীর শিশির সমন্বয়ে
বরফ রূপ নেয় শ্বাস।
শীতপ্রভাতে ছোট্টমনিরা
মাসজিদে যায় শিখতে,
দোয়া থাকুক ইলিম শিখে
দ্বীনের নিশান ধরতে।
শীতিলতার কারণে লোক
হয় যে দিশেহারা,
প্রায় -এর জন্য খারাপ কিন্তু
অতির নিকট সেরা।
অতি ভালো লাগে রে ভাই
ঠান্ডা শীতের দিন,
তাই তো গোসল করি না যাবৎ
একশত এক দিন।
শীতঋতুতে পঞ্চ ঋতু
তুলনা তাঁদের নাশা,
শীতের তরে চিত্তে রয়েছে
অপ্রতীম ভালোবাসা।

মন্তব্য করতে ক্লিক করুন