কবিতা — চলে গেলে ওসমান হাদী

রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ বিরহের কবিতা, স্মৃতিচারণ

নতুন বাংলাদেশের জন্ম দিয়ে
তুমি রক্তে দিলে,
কেমনে মিটাবো তোমার ঋণ
ঘুমিয়ে মাটির কোলে?

তোমাদের ত্যাগেই বাংলার মাটির
রয়ে যায় স্বাধীনতা,
বারবার আসে শকুনেরা ফিরে
দেশকে করতে হত্যা ।

কখনো পাক-ভারত পশ্চিমা
বন্ধুর বেশে ছলনা,
কখনো‌ দেশেই লুকিয়ে গাদ্দার
মিটাতে দেশের আমানা।

চলে গেলে শরীফ হাদী
তুমি বাংলার প্রেরণা,
যতদিন রবে এই বাংলা
রবে পদ্মা যমুনা।

১৮৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা