ঠাণ্ডা উত্তাল হাওয়ায়
তৃষ্ণা মোরা মিটায়,
খেজুর রসে গন্ধ সাধে
পান করে মন জুড়ায়৷
খেজুর রসের গুরে
শিরনী,পায়েশ,মিঠায়,
হরেক রকম পিঠা
খেজুর রসে বানায়।
দুষ্টু খোকন ছেলে
চালায় সাহসী অভিযান
মধ্যে রাতে খেজুর গাছে
চুরি করে রস পান।
পাশের গাছের আড়ে
রসের হাঁড়িতে বসে,
কাঠবিড়ালী,চড়ুই দেখে
তিড়িং বিড়িং হাসে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি