কবিতা — আমি আছি শেষ মদ

কে বলে নিঃশেষিত?
নিঃশেষিত হতে হতে তবু সব নিঃশেষিত হয়নি এখনো!
মদের পাত্রের ঠোঁটে শেষ মদিরার চিহ্ন
কে কবে মুছেছে ঠোঁটে? কার সাধ্য, কতদুর পারে?

নিঃশেষিত হইনি ভিতরে।

থরে থরে মাটির পাত্র জুড়ে
আমি আছি শেষ মদ!

কেউ তাকে পারবেনা চুমুকে সরাতে!

৭০৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা