তুমি নও, তোমার ভিতরে এক অটল দ্রাক্ষার
আসন্ন মধুর মদ, মাতোয়ারা বানায় আমাকে!
গেলাসে গেলাসে দিন–ঝরে পড়ি ঝর্ণা আয়োজনে।
তোমাকে চিনিনা আমি, বহমান তোমার দেহকে
দীঘল তরুর মতো বুনে দিয়ে তবু তার তিমির ছায়ায়
তোমার খোঁপার মতো তুলে আনি কিছু কালো ফুল!
বাজারে বিকোবো? না হে, এখন বাজারে এই শোক
কেনার পুরুষ নেই–ওরা কেনে অন্য সব স্মৃতি :
এখন প্রেমিক নেই, যারা আছে তারা সব পশুর আকৃতি!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী