কবিতা - ইচ্ছা আহসান হাবীব রবিবার, ০৮ অক্টোবর ২০২৩ প্রকৃতির কবিতা মনারে মনা কোথায় যাস বিলের ধারে কাটব ঘাস। ঘাস কি হবে বেচব কাল, চিকন সুতোর কিনব জাল। জাল কি হবে নদীর বাঁকে মাছ ধরব ঝাঁকে ঝাঁকে। মাছ কি হবে বেচব হাটে, কিনব শাড়ি পাটে পাটে। বোনকে দেব পাটের শাড়ি, মাকে দেব রঙ্গিন হাঁড়ি। ♥ ১ পরে পড়বো ৪০৩৫ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন