এই যে নদী
নদীর জোয়ার
নৌকা সারে সারে,
একলা বসে আপন মনে
বসে নদীর ধারে
এই ছবিটি চেনা।
মনের মধ্যে যখন খুশি
এই ছবিটি আঁকি
এক পাশে তার জারুল গাছে
দু’টি হলুদ পাখি,এমনি পাওয়া এই ছবিটি
কড়িতে নয় কেনা।
মাঠের পরে মাঠ চলেছে
নেই যেন এর শেষ
নানা কাজের মানুষগুলো
আছে নানান বেশ,
মাঠের মানুষ যায় মাঠে আর
হাটের মানূষ হাটে,
দেখে দেখে একটি ছেলের
সারাটাদিন কাটে।
এই ছেলেটির মুখ
সারাদেশের সব ছেলেদের
মুখেতে টুকটুক।
কে তুমি ভাই,
প্রশ্ন করি যখন,
ভালবাসার শিল্পী আমি,
বলবে হেসে তখন।
এই যে ছবি এমনি আঁকা
ছবির মত দেশ,
দেশের মাটি দেশের মানুষ
নানান রকম বেশ,
বাড়ি বাগান পাখ-পাখালি
সব মিলে এক ছবি,
নেই তুলি নেই রং তবুও
আঁকতে পারি সবই।
কবিতা — স্বদেশ
রবিবার, ০৮ অক্টোবর ২০২৩
দেশাত্মবোধক কবিতা
৪২৮২
এআই বিশ্লেষণ (মূলভাব)
‘স্বদেশ’ কবিতায় কবি আহসান হাবীব বাংলাদেশের নদী, নৌকা, জারুল গাছ ও মেঠো পথের চিরচেনা সৌন্দর্য তুলে ধরেছেন। তুলি ও রং ছাড়াই কবি মাতৃভূমির প্রতি ভালোবাসার মাধ্যমে হৃদয়ে দেশের রূপসী চিত্র এঁকেছেন। এ কবিতা রূপসী বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এবং দেশের মানুষের প্রতি কবির গভীর মমতা ও দেশপ্রেমকে প্রকাশ করে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শতাব্দী রায়
শুভ জন্মদিন! 🎈
তানভীর মুহাম্মদ ত্বকী
শুভ জন্মদিন! 🎈