শ্রী অজয় কুমার দে

কবিতা - গৌরাঙ্গ-আবির্ভাব কারণ

শ্রী অজয় কুমার দে
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ধর্মীয় কবিতা, স্মৃতিচারণ

শুনহ সকল লোক, অপূরব কথা সার,
অচিন্ত্য লীলহি যৈছে ব্রহ্মাণ্ডে প্রচার।
নিগূঢ় অভিলাষ পূর‍ইতে মনে,
কৃষ্ণচন্দ্র আইলা মর্ত্যে এ ঘোর ভুবনে।

প্রেমেরি স্বরূপ তেঁহুঁ না জানে কিসোর,
রাধা-ভাব লয়্যা হেরি রূপ অতি নওর (নয়নাভিরাম)।
রাধা-মন-মোহন যৈছে মোহন মুরতি,
সোই আস্বাদনে মন না পাওব তুষ্টি।

আপন মাধুর তেঁহুঁ দেখই সতত,
তথাপি রাধা-প্রেম-মধু পান করু কত!
আর এক হেতু, তেঁহুঁ করুণা-বতার,
কলিযুগে জীব তরে কীর্ত্তন-আধার।

অজ্ঞানে ডুবল জীব, না জানই কাহ,
কৃষ্ণ-নাম-রস বিনা গতি নাহি ক‍হু।
পতিত-পাবন নাম কর‍ইতে প্রকাশ,
দিলাঁ সবারে প্রেম-দান, না কর‍ইতে ত্রাস।

রাধা-অঙ্গ কান্তি আর প্রেমেরি বিলাস,
দুহু রসে পূর্ণ গৌরাঙ্গ, ভুবন-পরকাশ।
নবদ্বীপ মাঝারে প্রভু লহিলা জনম,
প্রণবনন্দন কহে, চূড়‍ই সব শ্রম।

পরে পড়বো
৯১

মন্তব্য করুন