আতাউর রাহমান

কবিতা - আমি আর আমার নেই

আতাউর রাহমান
রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ প্রেমের কবিতা

আমি আর আমার নেই আজ,
তোমার নামের ভেতর বাসা বেঁধেছে,
আমার সকল সাজ।
যে হৃদয় একদিন নিজের ছিল,
আজ তা নিঃশব্দে তোমারই হলো অবিচল।
ভোরের শিশিরে তোমার ছোঁয়া পাই,
অচেনা বাতাসেও তোমার গন্ধ ভাসাই।
নিজেকে খুঁজি, কিন্তু পাই না আর,
তোমার চোখেই হারিয়ে গেছি আমি।
আমার হাসি এখন তোমার কারণেই ফোটে,
আমার কষ্টও তোমার নীরবতায় ছোটে।
আমি যেন এক নদী, দিকহারা স্রোত,
তোমার সাগরেই খুঁজে পেয়েছি জীবনের রথ।
কখন যে নিজের সীমানা পেরোলাম,
জানি না, তা আমি জানি না।
কখন যে “আমি” থেকে “আমরা” হলাম,
বুঝি না তা আমি বুঝি। না।
শুধু জানি,
আমি আর আমার নেই,
সবটুকু জুড়ে এখন শুধু তুমি রয়েছো সেই।

পরে পড়বো
১২
মন্তব্য করতে ক্লিক করুন