আতাউর রাহমান

কবিতা - শৈশবে যাব ফিরে

আতাউর রাহমান

শিশির ভেজা ঘাসের ওপর
খালি পায়ে হাঁটা,
নদীর ধারে কাশফুল ডাকে
প্রকৃতির এক মুগ্ধতায়।

মায়ের ডাকে ঘরে ফেরা
সেই সোনালি ক্ষণ,
হারিয়ে যাওয়া দিনগুলোতে
লুকিয়ে আছে মন।।

কিশোর বেলার সেই হাসি
আজও কানে বাজে,
বন্ধুদের সাথে কাটানো দিন
মনে পড়ে মাঝে মাঝে।।

আকাশ ভরা তারা গুনে
ঘুমিয়ে পড়া রাত,
সেই সরল সুখের ছোঁয়া
আজও করে মাত।।

হায়! যদি সেই দিনগুলো
আবার ফিরে পেতাম,
সব দুঃখ আর ব্যথা ভুলে
হাসিমুখে বাঁচতাম।।

সাঁঝের আলো মিলিয়ে গেলে
স্বপ্ন থাকে জেগে,
শৈশব যেন ডাকে আমায়
নরম সুরের বেগে।।

পরে পড়বো
১১

মন্তব্য করুন