আমার সংসার ছিল গেরুবাজ কপোতের বাসা
যখন আঁচল টেনে অকস্মাৎ সেঁধুলে হেঁশেলে,
যেন এক চতুর্দশী কৈশোরের স্বপ্ন ঠেলে ফেলে
অনভ্যস্ত শাড়ি পরে, বুকভরা কল্পনার ভাষা
এসেছে কবির ঘরে। ভেঙেচুরে ছন্দের নিয়ম।
কিংবা নিজেই যেন অন্যতর মিলের নিগম
নরম বুকের নিচে উথলায় আশা ও নিরাশা
একদিকে বিজুলীর ছটা।
অন্যদিকে মৃত্যুর রিদম।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন