আমানত উল্লাহ মানিক

কবিতা - দহন

আমানত উল্লাহ মানিক
শুক্রবার, ০৮ মে ২০২৬ প্রেমের কবিতা, বিরহের কবিতা

কবিতা – “দহন”
আমানত উল্লাহ মানিক
—————–
শত চেষ্টায়
যায়না ভোলা তোমায়।
প্রতিদিন
প্রতি রাত
প্রতি মূহুর্তে
তোমায় আমি ভূলে যেতে চাই।
যেহেতু তোমায় নিয়ে –
নেই কোনো সুখ -স্মৃতি -গ্রাফিতি,
আছে শুধুই দুঃখ আর
বঞ্চনার ইতিহাস,
যেন নিয়তির নির্মম পরিহাস!
যতবার ভাবি আমি
ভুলে যাবো তোমায়,
তোমার দেওয়া কষ্টগুলো
আমাকে পোড়ায়।
————-
কাব্যগ্রন্থ :- আমার প্রিয় সুখপাখিটা
প্রকাশকাল:-অমর একুশে বইমেলা:-২০২৬

পরে পড়বো
৭১

মন্তব্য করুন