ভীষণ দুঃখ, অর্থাভাব আমাদের এই পৃথিবীতে,
নেই যার,সদা অনুভবে— খেতে পড়তে সবেতে;
কিন্তু অভাব বোধ আরো কষ্ট;
লোভের বশে পাবার আশে আরো কঠিন দুর্ভোগ,
সব কিছু থেকেও তাদের আর হয় না কিছুই ভোগ—
মিথ্যে দৌড়ে জীবন হয় নষ্ট।
হোক না কেন শূন্য হাত, পূর্ণ হোক হিয়া,
বেঁচে থাকার জন্য যা লাগে ততটুকুই নিয়া—
এমন করে সদা রেখো মোরে;
কোনো প্রলোভনে কখনো হই না যেন বিস্মৃত,
আমার বিবেক যেন থাকে এই সত্যে জাগ্রত—
বাধা না পড়ি মিছে আশা ডোরে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী