তোমার কি কখনো মনে পড়ে না আমাকে?
তুমি কি জানো, আমি তোমাকে কত ভালোবাসি?
তোমার কখনো মনে পড়ে না; তুমি তো মনই বোঝ না।
আমার জীবনে তুমি প্রথম প্রেমের ছোঁয়া দিলে।
আহা! কত স্মৃতি কুড়িয়েছিলাম তোমার সাথে।
তুমি কি আমাকে ভুলে গেলে?
প্রিয়, তুমি প্রথম দেখায় রূপসী; এখন প্রিয় বিদেশিনী।
রূপবতী, গুণবতী—তোমার নয়নের কী জাদু! আহা!
তোমার মুক্ত চিকুর যখন পাহাড়ের খোলা হাওয়ায় নেচেছিল,
সেটি যেন ছিল চোখের প্রশান্তি।
প্রিয়, তুমি কি জানো, আমি আকাশে-বাতাসে খুঁজছি তোমার একটুখানি নিঃশ্বাস?
আমি পাইনি; যদি পেতাম, তা হতো আমার সবচেয়ে বড় পাওয়া।
আমি একজন ব্যর্থ প্রেমিক; কারণ হৃদয়ে জমানো যত কথা তোমাকে বলার ছিল,
তা বলতে গিয়ে তোমার চোখে চেয়ে ভুলে গেছি।
বহুকালের আকাঙ্ক্ষা আমার—তোমার স্মৃতিতে, তোমার মনে যেন স্থান পাই।