কবিতা — চার্বাক

রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ অন্যান্য কবিতা

চার্বাক চেলা হলে—মাফ নেই
দুনিয়াদারি;

তার চে বরং পাগল সাজ
ভায়োলিন শোনো
বুকের কার্তুজে

ফোর টুয়েন্টি গিলতে গিলতে
মানুষ এখন
বাঁদর নাচে;

‘যাবৎ জীবেৎ সুখং জীবৎ
ঋণং কৃত্বা ঘৃতৎ পিবেৎ’
ভাবতে ভাবতে

কৌরব থেকে রৌরব দেখে ফেলা মানুষ আমি

২২১ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা