শোকের প্রতীক "
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)
শোকের প্রতীক কালো-ই কেনো?
রক্তে যখন দেশটি লাল!
অরাজকতায় দেশের মানুষ
হচ্ছে যখন টাল-মাটাল!
কসাই যখন শাসক হবে
বাড়বে শোষণ সবখানে,
কেউ নিরাপদ নয় এদেশে
থাক যদিও ঘর পানে।
বজ্র হাতে-ই রুখতে হবে
দেশ থেকে ঐ স্বৈরাচার,
ফিরিয়ে আবার আনতে হবে
ন্যায়-নীতির ঐ শাসন ভার।
বীর তিতু'র ঐ বাঁশের কেল্লা
তৈরী করো সবখানে,
একাত্তরের সেই হাতিয়ার
সান দিয়ে যাও মন-প্রণে।
বিদ্রোহী নয় বিপ্লবী হও,
রুখতে হবে স্বৈরাচার,
শোকের প্রতীক বক্ষে নিয়ে
চাই না এমন নির্বিকার।
বিপন্ন না হয় যেন এই
রক্তে কেনা স্বাধীন দেশ
ঐক্য-বদ্ধ হও সকলে-ই
স্বৈর-শাসন করতে শেষ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি